ডোরা/লাঠি সামুদ্রিক সাপ
সকল সাপ
বিষধরনিউরোটক্সিক (স্নায়ু বিষ)IUCN: Least Concern

ডোরা/লাঠি সামুদ্রিক সাপ

Striped Sea Snake

Hydrophis fasciatus

এর মাথা ছোট, শরীর লম্বা এবং সামনের দিকটা সরু। শরীরের সবচেয়ে মোটা অংশের আঁশগুলো প্রায় চারকোণা বা ষড়ভুজাকার, পাশাপাশি জোড়া লাগানো বা একটু একটার উপর আরেকটা ওভারল্যাপ করা। এর ৫-৬টি ম্যাক্সিলারি বা উপরের চোয়ালের দাঁত বিষদাঁতের পেছনে থাকে এবং ২টি সামনের টেম্পোরাল আঁশ আছে। আঁশের সংখ্যা:ঘাড়ের কাছে শরীরের চারপাশে ২৮-৩ সারি। আঁশ শরীরের মাঝখানে ৪৭-৫৮ সারি।আঁশ ঘাড় থেকে মাঝখানে আসতে আঁশের সারি ২০-২৭টি বাড়ে। -ভেন্ট্রাল বা পেটের আঁশ ৪১৪-৫১৪টি। গড়ে ৪৬০টি আশ আছে তথ্যসূত্রঃউইকিপিডিয়া

পাওয়া যায়:

বাংলাদেশ

বিষের তীব্রতা

খুব উচ্চ - দ্রুত চিকিৎসা প্রয়োজন

আকার

দৈর্ঘ্য:পুরুষ ১১০ মিমি, স্ত্রী ৯৯০ মিমি। লেজের দৈর্ঘ্য:পুরুষ ১০০ মিমি, স্ত্রী ৭৫ মিমি।

রঙ ও চিহ্ন

শরীরের সামনের অংশ, মাথা ও ঘাড় সহ গাঢ় জলপাই থেকে কালো। পাশে ফ্যাকাশে ডিম্বাকার হলুদাভ দাগ থাকে, কখনো কখনো এগুলো জোড়া লেগে আড়াআড়ি ডোরা তৈরি করে। শরীরের পেছনের অংশ ধুসর, নিচের দিক সাদাটে। ছোট সাপের ক্ষেত্রে গাঢ় রম্বস আকৃতির দাগ শরীরের পাশ দিয়ে নেমে এসে সম্পূর্ণ রিং বা চুড়ি তৈরি করতে পারে।

বাসস্থান

এই সাপ মূলত দক্ষিণ এশিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে অস্ট্রেলিয়া এবং চীনের দক্ষিণ উপকূল পর্যন্ত বিস্তৃত।

খাদ্য

চিংড়ি,সামুদ্রিক ছোট মাছ ও ইল

আচরণ

শান্ত স্বভাবের,বিরক্ত না করলে কামড়ায় না তবে দিনে রাতে দুই সময়ই সক্রিয় থাকে