
কালো-হলুদ বলয় লাঠি সামুদ্রিক সাপ
Annulated Sea Snake
Hydrophis cyanocinctus
এটি সাধারণত annulated sea snake বা blue-banded sea snake নামে পরিচিত। এটি Elapidae পরিবারের একটি বিষধর সামুদ্রিক সাপের প্রজাতি।এই সাপের গায়ে মোটা মোটা কালো/নীলচে আংটির মতো ডোরা থাকে, এজন্যই এই নাম। মাথা:মাঝারি আকারের। প্রাপ্তবয়স্ক সাপের চোখের ব্যাস মুখ থেকে চোখের দূরত্বের চেয়ে ছোট। রোস্ট্রাল আঁশ:গভীরতার তুলনায় একটু বেশি চওড়া। ন্যাজাল আঁশ:ফ্রন্টাল আঁশের চেয়ে ছোট, প্রিফ্রন্টাল দুটির মধ্যকার সেলাইয়ের চেয়ে দ্বিগুণেরও বেশি লম্বা। প্রিফ্রন্টাল আঁশ: সাধারণত দ্বিতীয় উপরের ল্যাবিয়াল আঁশের সাথে লেগে থাকে। ফ্রন্টাল আঁশ:চওড়ার চেয়ে লম্বা, রোস্ট্রাল আঁশ বা নাকের ডগা থেকে এর দূরত্বের সমান। চোখের আশেপাশে:১টি প্রিওকুলার এবং ২টি পোস্টঅকুলার আঁশ। ২টি স্তরযুক্ত সামনের টেম্পোরাল আঁশ। উপরের ঠোঁটের আঁশ:৭ বা ৮টি। তৃতীয়, চতুর্থ এবং সাধারণত পঞ্চমটি চোখ পর্যন্ত বিস্তৃত। চিবুকের আঁশ:দুই জোড়া চিন-শিল্ড একে অপরের সাথে লেগে থাকে, অথবা পেছনের জোড়াটি ১টি আঁশ দিয়ে আলাদা থাকে। শরীর:লম্বা।পিঠের আঁশঃ সামান্য ওভারল্যাপ করা, কিলযুক্ত বা ২-৩টি গুটি আছে। ঘাড়ের কাছে ২৭-৩৩ সারি,শরীরের মোটা অংশে ৩৯-৪৫ সারি। পেটের আঁশ:২৮১-৩৮৫টি, মসৃণ বা ২টির বেশি গুটি আছে বিশেষ বৈশিষ্ট্য: ২০১৯ সালের এক গবেষণায় দেখা গেছে এর মাথায় Modified Cephalic Vascular Network / MCVN নামে রক্তনালীর জটিল ব্যবস্থা আছে। এটি একটি অভিযোজন যা পানিতে ডুবে থাকার সময় পানি থেকে মস্তিষ্কে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। তথ্যসূত্রঃউইকিপিডিয়া ও Inatural.org
পাওয়া যায়:
বাংলাদেশ
বিষের তীব্রতা
খুব উচ্চ - দ্রুত চিকিৎসা প্রয়োজন
আকার
মাথা + শরীরের দৈর্ঘ্য ১৩৬০ মিমি / ৫৪ ইঞ্চি,লেজ ১৪০ মিমি / ৫.৫ ইঞ্চি
রঙ ও চিহ্ন
উপরের দিক জলপাই-সবুজ, সাথে কালচে বা জলপাই রঙের আড়াআড়ি ডোরা বা রিং। ডোরাগুলো পিঠের দিকে সবচেয়ে চওড়া, কখনো কখনো পেট বরাবর কালো ব্যান্ড দিয়ে জোড়া লাগে।অথবা হলুদাভ গা, সাথে কালো মেরুদণ্ডের ব্যান্ড এবং ঘাড়ে কয়েকটি কালো ডোরা।
বাসস্থান
পারস্য উপসাগর থেকে শুরু করে পুরো দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে জাপান, কোরিয়া এবং অস্ট্রেলিয়ার কাছাকাছি নিউ গিনি পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের বঙ্গোপসাগরেও এদের দেখা যায়।
খাদ্য
সমুদ্রের তলদেশের মাছ,ক্যাটফিস,ইল,চিংড়ি ও কাকড়া।
আচরণ
এরা অগভীর উপকূলীয় পানিতে বাস করে।শান্ত কিন্তু ভয়ে পেলে কামড় দিতে পারে।